কালাই পৌরসভার প্রতিটি ওয়ার্ড, পাড়া ও মহল্লায় সাধারণ মানুষের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি এবং উন্নয়ন ভাবনা বিনিময়।
গণসংযোগ
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, ভ্যানচালক ও পথচারীদের সাথে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন এবং কালাই বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।
সামাজিক সেবা
আজীবন দাতা সদস্য হিসেবে প্রার্থীর পক্ষ থেকে কোরআনে হাফেজ ও এতিম শিক্ষার্থীদের জন্য নিয়মিত খাদ্য ও নতুন পোশাক উপহার প্রদান করা হয়।
পৌর পরিদর্শন
বর্ষাকালে জলাবদ্ধতা এবং ভাঙাচোরা রাস্তার কারণে সৃষ্ট নাগরিক দুর্ভোগ স্বচক্ষে প্রত্যক্ষ করেন এবং স্থানীয় ভুক্তভোগীদের সাথে সমাধানের রূপরেখা নিয়ে আলোচনা করেন।
শিক্ষা ও যুব
ডিজিটাল স্কিল, ফ্রিল্যান্সিং এবং উচ্চশিক্ষা নিয়ে স্থানীয় তরুণ-তরুণীদের ক্যারিয়ার গড়ার উপায় এবং কালাই পৌরসভায় আধুনিক আইটি পার্ক স্থাপনের স্বপ্ন শেয়ার করা হয়।
স্বাস্থ্যসেবা
স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন বাঁধন-এর সার্বিক সহযোগিতায় কালাইয়ের শতাধিক সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী ফোরাম
বাজারের নিরাপত্তা, রাত্রিকালীন পাহারা, সিসি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজীকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।